কক্সবাজার সংবাদদাতা: সমুদ্র সৈকতে করোনাভাইরাস প্রতিরোধে সকল প্রকার জনসমাগম ও পর্যটক আগমনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যে সাড়ে ৭ টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সমুদ্র সৈকতে পর্যটক ও স্থানীয়দের যেতে নিরুৎসাহিত করছি আমরা। এখনও পর্যন্ত উপজেলার কোথাও এ করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়নি। তবে একজন বিদেশ ফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে না থাকায় তাকে জরিমানা করা হয়েছে। এছাড়া সভা-সমাবেশ, যেসব প্রোগ্রামে জনসমাগম হয় এ ধরনের অনুষ্ঠানের বিষয় গুলোও দেখা হবে। উপজেলার বিভিন্ন পাবলিক প্লেসে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।
আপনার মতামত কমেন্টস করুন