শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কক্সবাজারে করোনাযুদ্ধে কনস্টেবল জসিম’র আত্মোৎসর্গ : প্রধানমন্ত্রী, আইজিপি’র শোক

সায়মন সরওয়ার কায়ে, কক্সবাজার
  • আপডেট সময় : Thursday, April 30, 2020
  • 876 বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি : বৈশ্বিক মহামারী করোনা সংকট মোকাবেলায় মাঠ পর্যায়ের প্রথম সারির সম্মুখ যোদ্ধা বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ জসিম উদ্দিন (৪০) করোনা ভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়ে মৃত্যবরণ করায় কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

কক্সবাজার জেলা পুলিশের পক্ষে প্রদত্ত এক শোকবাণীতে এসপি এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) বলেন, জসিম উদ্দিন এর মৃত্যু বাংলাদেশ পুলিশকে মানবিক ও জনবান্ধব পুলিশ হিসাবে গড়ে তুলতে এক মাইলফলক হয়ে থাকবে। জসিমের মৃত্যু বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে আহত করলেও বাংলাদেশ পুলিশ গৌরবময় ইতিহাসকে আরো সমৃদ্ধ করেছে বলে তিনি শোকবাণীতে উল্লেখ করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ জসিম উদ্দিনের (৪০) করোনা ভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়ে মৃত্যবরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইজিপি ড. বেনজীর আহমেদও গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ তাঁর প্রদত্ত শোকবার্তায় বলেছেন, করোনা যুদ্ধে আত্মোৎসর্গকারী কনস্টেবল মোঃ জসিম উদ্দিনের পরিবারের পাশে সর্বোতভাবে থাকবে বাংলাদেশ পুলিশ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ