শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কক্সবাজারে একদিনেই ৭ জন নতুন করোনারোগী সনাক্ত

এম. নূরুল কাদের
  • আপডেট সময় : Saturday, April 25, 2020
  • 766 বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলায় একদিনেই নতুন করে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের একজনের বাড়ি কক্সবাজার শহরের রুমালিয়াছড়া এলাকায়, অন্য এক জনের বাড়ি টেকনাফ উপজেলায় এবং অপর পাঁচজনের বাড়ি মহেশখালী উপজেলায়।

মোঃ মাহাবুব আলম মহেশখালী হাসপাতাল থেকে অনুসন্ধান টিভিকে জানান, কালামারছড়ার ইউনিয়েনের ০৪ জন ও হোয়ানক ইউনিয়নের ০১জন। আব্দুল্লাহ(৩৫), ইউনুছখালী, অঞ্জলী বালা(৩৫), বড়ুয়াপাড়া, হোছাইন সাব্বির(২৮), সাইল্যাতলী, রিদুয়ান(৩৫), নয়াপাড়া কালালামারছড়া। হেলাল উদ্দীন(৩০), ডেইল্যাঘোনা,হোয়ানক।

এ নিয়ে কক্সবাজার জেলায় মোট ১৫ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হলো। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে এবং বিকালে পৃথক ১০১ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষায় সাতজনের ফলাফল ‘পজিটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানিয়েছেন, শুক্রবার দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে প্রথম দফায় ৭২ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষায় দুইজনের করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া যায়। একই দিন বিকালে আরো ২৯ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের ‘পজিটিভ’ পাওয়া যায়। সর্বমোট একদিনেই সাতজন রোগীর করোনাভাইরাস সনাক্ত হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীন আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ দিনে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭৪৪ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। করোনা পজিটিভ পাওয়াদের মধ্যে কক্সবাজার জেলার ১৪ জন ও পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির একজন। এরা প্রত্যেকেই জেলার বাইরে থেকে এসে করোনায় আক্রান্ত হয়েছেন। এদের অধিকাংশ ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ