শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ওপারে চলে গেলেন আব্দুল জলিল মীর

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Friday, August 20, 2021
  • 1531 বার দেখা হয়েছে

বেতাগী প্রতিনিধি:: বরগুনার বেতাগী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা , সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা, সদালাপী, সর্বদা হাস্যোজ্জ্বল, স্পষ্টভাষী ও বিনয়ী স্বভাবপ্রিয় এবং ধর্মপ্রাণ আলহাজ্ব মো. আব্দুল জলিল মীর আজ শুক্রবার সকাল ১০ টা ২০ মিনিটে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনীজনিত সমস্যা ভুগছিলেন। কৃষি কর্মকর্তা দায়িত্ব পালনকালে তিনি কৃষি সম্প্রসারণে ব্যাপক কাজ করেছেন।

চাকুরী থেকে অবসর গ্রহণের পর বিবিচিনি ইউনিয়নে সেবামূলক ব্যাপক কাজ করেছেন। তাঁর মৃত্যুতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী , এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। আজ জুম্মা নামাজের পরে উপজেলা পরিষদ মসজিদে প্রথম জানাজা এবং আসর নামাজের পরে বিবিচিনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ফুলতলা গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর বিকেলে জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ