আ’লীগের মহিলা সম্পাদকের সাথে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সুগন্ধা মজুমদার, অনুসন্ধান ডেস্ক
  • আপডেট সময় : Wednesday, May 13, 2020
  • 1006 বার দেখা হয়েছে

সুগন্ধা মজুমদার: বাংলাদেশ আ’লীগ এর কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি’র বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাবেক ছাএনেতা ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট লেখক ড. সরকার মো.আবুল কালাম আজা, সাধারণ সম্পাদক সাবেক ছাএনেতা অধ্যাপক শেখ জামাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তরুন আ’লীগ নেতা অধ্যাপক আমজাদ হোসেন ও কৃষিবিদ রমিজ আহমেদ শিকদার, সাংগঠনিক সম্পাদক সাবেক ছাএনেতা রাশেদুল হাসান, মাইনুদ্দিন চৌধুরী ফেরদৌস ও সাংবাদিক এফ রহমান রুপক, অর্থ সম্পাদক সাবেক ছাএনেতা এস. এম আশরাফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদ আলম টিটু, সহ সম্পাদক ইঞ্জি: মো. মাসুম জাহিদ মাসুদ(সাংবাদিক), কেন্দ্রীয় নেতা কৃষিবিদ হাসান রুহি, মো.হানিফ, সৈয়দ মোশারেফ হোসেন পাপ্পু, শেখ ওলী, ঢাকা বিভাগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ নুর ইসলাম, ঢাকা মহানগর উওর এর আহবায়ক হাজ্বী তারিকুল ইসলাম তরু ও সদস্য সচিব ইঞ্জি: আনিচুজ্জামান কালাম, ঢাকা মহানগর পশ্চিম এর আহবায়ক শেখ জামাল উদ্দিন ও সদস্য সচিব গোপাল চন্দ, ঢাকা মহানগর পূর্ব আহবায়ক মিনা আলম ও সদস্য সচিব এড. তাওফিক, ঢাকা মহানগর দক্ষিণ আহবায়ক শ্রমিক নেতা হাজ্বী ইলিয়াছুর রহমান বাবুল, ঢাকা জেলা দক্ষিণ আহবায়ক মো.কবির হোসেন ও সদস্য সচিব সাংবাদিক তমিজ উদ্দিন তজু, জাতীয় কমিটির সদস্য মো.সোহাগ প্রমুখ নেতৃবৃন্দ। সাক্ষাতের সময় নেতৃবৃন্দ সাংসদকে সংগঠনের বিশেষ প্রকাশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ