আওয়ামী লীগের সম্মেলনে মঞ্চে উঠতে পারলেন না এমপি রতন

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Monday, November 11, 2019
  • 972 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্টঃ  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা আওয়ামী লীগের সম্মেলনে এমপি রতনকে মঞ্চে উঠতে দেয়নি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা। গত ১০ নভেম্বর মধ্যনগর থানা শাখায় দীর্ঘ ২২ বছর পর আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি নেয়া হয়। পূর্ব ঘোষিত সম্মেলন গত ১০ নভেম্বর মধ্যনগর বাজার শহীদ মিনার সংলগ্ন সম্মেলনের আয়োজন করা হয়।

ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল হক ইমন। ওই ব্যানারে এমপি রতনের নাম না থাকায় ফুঁসে উঠে তার নিজস্ব ছাত্রলীগ নামধারী জাহাঙ্গীর এর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী দিয়ে, আমন্ত্রিত অ’তিথিদের সব খাবার নষ্ট করে ফেলে।

এদিকে মঞ্চে টানানো ব্যানার তার বাহিনী দিয়ে সরিয়ে প্রধান অতিথি এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন নামের ব্যানারটি টানানো হয়। কিছুক্ষণ পর জেলার নেতারা মঞ্চে এসে ওই ব্যানারটি খুলে ফেলেন। এতে এমপি রতনের লোকজন ক্ষিপ্ত হলে জেলার নেতাদের নির্দেশে এমপির লোকজনকে গণধোলাই দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ