শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ভোলায় ২৪ ঘণ্টায় নতুন ৭ জনের করোনা শনাক্ত

প্রতিম গাঙ্গুলি,২৪ জুন,২০২১
  • আপডেট সময় : Friday, June 25, 2021
  • 569 বার দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি :

ভোলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৩টি নমুনা পরীক্ষায় নতুন করে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪ জন ও ৩ জন দৌলতখান উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ২১.২০ শতাংশ- যা গত দুই সপ্তাহে সর্বোচ্চ। একদিন আগে বুধবার আক্রান্তের হার ছিল ৭.৬৯ শতাংশ। হঠাৎ করে একদিনের ব্যবধানে সংক্রমণের হার প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার সকালে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করে।

সিভিল সার্জর কার্যালয় সূত্র আরও জানায়, এখন পর্যন্ত জেলার ৭টি উপজেলায় করোনা শনাক্ত ২ হাজার ৮ জনে দাঁড়িয়েছে। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৪৯ জন। একই সময়ে জেলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ৭৪০জন রোগী ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩৩ জন। সেখানে বর্তমানে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে ১৩৫ জন।

ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সিরাজ উদ্দিন জানান, হঠাৎ করেই ভোলায় করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার সংখ্যা কম হওয়ার কারণ হিসেবে তিনি জানান, জেলার প্রতিটি উপজেলায় প্রাথমিকভাবে এন্টিজেন টেস্ট করা হচ্ছে। তাই এন্টিজেন নেগেটিভ আসলে মানুষ আর নমুনা দিতে আসে না। পাশাপাশি অনেকের করোনার লক্ষণ থাকলেও নমুনা পরীক্ষা না করে বাড়িতে থেকে সুস্থ হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ