ভোলা প্রতিনিধি:
গত ২৪ ঘন্টায় ৬৬ জনের নমুনা পরীক্ষায় ভোলায় নতুন করে আরও ৭ জনের করোনা সনাক্ত।
এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। শুক্রবার সকালে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৯১৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৮৪১ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৫৩৮ জনের মধ্যে সুস্থ ৪৭৩ জন। দৌলতখানে আক্রান্ত ৫৬ জনের মধ্যে সুস্থ ৫৪ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ১০৫ জনের মধ্যে সুস্থ ১০২ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৬ জনের মধ্যে সুস্থ ৪৫ জন, লালমোহনে আক্রান্ত ৭৪ জনের মধ্যে সুস্থ ৭০ জন, চরফ্যাশনে আক্রান্ত ৬৮ জনের মধ্যে সুস্থ ৬৫ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩২ জনের মধ্যে সুস্থ ৩২ জন।
আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন।
এদিকে, করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরও অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৮ হাজার ১৭২ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়।
আপনার মতামত কমেন্টস করুন