শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চিকিৎসক না থাকায় বেনাপোল ইমিগ্রেশনে ৩ ঘন্টা অবরুদ্ধ সহস্রাধিক যাত্রী

ইকরামুল ইসলাম
  • আপডেট সময় : Saturday, March 21, 2020
  • 934 বার দেখা হয়েছে

বেনাপোল প্রতিবেদক: বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষার কোন চিকিৎসক না থাকায় আজ শনিবার সকালে প্রায় ৩ ঘন্টা আটকে ছিল ভারত ফেরত সহস্রাধিক পাসপোর্টধারী যাত্রী। এসময় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ভারত থেকে আসা বাংলাদেশি যাত্রী রুমেল সাংবাদিকদের বলেন, তারা ভারতে প্রয়োজনীয় কাজ শেষে ভোর ৬ টায় বেনাপোল ইমিগ্রেশন আসেন। কিন্তু ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা না থাকায় ইমিগ্রেশন পুলিশ তাদের পাসপোর্ট সিল বন্ধ করে দেয় ।

যাত্রী তাহামিনা বলেন, প্রায় ৩ ঘন্টারও অধিক সময় পরিবার পরিজন নিয়ে আটকা পড়েন। এতে ভোগান্তির পাশাপাশি যাতায়াতের ট্রেন, বাস না পাওয়ায় এখন কিভাবে বাড়িতে ফিরবেন দুঃচিন্তায় পড়েছেন।

বেনাপোল ইমিগ্রেশনের মেডিকেল অফিসার নাজিম উদ্দনি বলেন, তাদেরকে নিজস্ব ব্যবস্থাপনায় যশোর থেকে এসে অফিস করতে হয়। কিন্তু এত ভোরে বাস সংকটে আসতে দেরি হচ্ছে। এছাড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছেন স্বাস্থ্য পরীক্ষার ফরমে মেডিকেল অফিসারের স্বাক্ষর ও সীল থাকতে হবে। এক্ষেত্রে একজন মেডিকেল অফিসারের পক্ষে এতকিছু করা প্রায় অসম্ভব হয়ে দাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ