নিজস্ব প্রতিনিধি,ভোলা::
ভোলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তার কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।আজ শনিবার (১৫ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. মনিরুজ্জামান আহমেদের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। এতে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।কর্মস্থল পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি মাসেই নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
আপনার মতামত কমেন্টস করুন