শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশের উন্নয়নের ভুয়সী প্রশংসায় মালয়েশিয়ায় কেদাহ সুলতান

বশির আহমেদ ফারুক, মালয়েশিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : Monday, January 20, 2020
  • 823 বার দেখা হয়েছে

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের সুলতান সালাউদ্দিন ইবনে বদলী শাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। সুলতানের আমন্ত্রণে তার রাজকীয় প্রাসাদে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহ.শহীদুল ইসলাম ২০ জানুয়ারী ২০২০ তারিখে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে সুলতান এই অভিমত ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে হাইকমিশনার আর্থ-সামাজিক সকল সূচকে বাংলাদেশের অভাবনীয় সাফল্য সম্পর্কে কেদাহ সুলতানকে অবহিত করেন । এসময় হাইকমিশনার বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক কাজে লাগিয়ে দু’দেশের মধ্যকার ব্যবসায়, বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণে বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন । এ প্রেক্ষিতে সুলতান পারস্পরিক মিথষ্ক্রিয়ার মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।
মায়ানমারে চলমান রোহিঙ্গা সংকটের প্রেক্ষিতে বাংলাদেশে প্রায় ১১ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার যে মানবিক সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন সুলতান তার অকুণ্ঠ প্রশংসা করেন। সুলতান এ সংকট মোকাবিলায় মালয়েশিয়া যে বাংলাদেশের পাশে আছে তা উল্লেখ করে বিশ্বসম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেয়ার আহবান জানান যাতে করে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠী নিজভূমে ফিরে যেতে পারে।
সুলতান মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশী কর্মীদের প্রশংসা করে বলেন যে, তারা অত্যন্ত কর্মঠ, বিনয়ী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। এসময় তিনি মালয়েশিয়ার উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। সুলতান আরো আশাবাদ ব্যক্ত করেন যে, ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগের ক্ষেত্রে দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হলে দু’দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
সুলতানের সাথে হাইকমিশনারের বৈঠকাকালে হাইকমিশনারের সাথে পেনাং –এ নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল দাতো শেখ ইসমাইল, দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মোঃ রাজিবুল আহসান, প্রথম সচিব (রাজনৈতিক) রুহুল আমিন এবং দ্বিতীয় সচিব (শ্রম) ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ