শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মৃত স্বামীর বীর্য দিয়ে সন্তান ধারণে চাপ দিচ্ছেন শাশুড়ি

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Friday, August 13, 2021
  • 697 বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক :: স্বামী মারা গেছেন। কিন্তু স্বামীর মৃত্যুর পর শাশুড়ি চাইছেন ছেলের বীর্য দিয়ে সন্তান ধারণ করুক পুত্রবধূ। সম্প্রতি অদ্ভুত এক ঘটনা শেয়ার করেছেন ব্রিটেনের এক নারী। এ খবর প্রকাশ করেছে আইরিশ মিরর। প্রকাশিত প্রতিবেদনে ব্রিটেনের ওই নারী জানিয়েছেন, তার স্বামীর মৃত্যুর আগে বীর্য ফ্রিজ করা হয়েছিল। এক্ষেত্রে জানিয়ে রাখি, পরবর্তীকালে সন্তানধারণে সমস্যার আশঙ্কায় বা স্বেচ্ছায় নির্বীজকরণের পরিকল্পনা থাকলে অনেকে বীর্য বিশেষ উপায়ে ফ্রিজ করে সংরক্ষণ করান। পশ্চিমা দেশে বিশেষ ক্লিনিকে এমনটা করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর স্বামীর ক্যান্সার ছিল। কেমোথেরাপির ফলে বন্ধ্যাত্বের আশঙ্কায় আগে থেকে শুক্রাণু সংরক্ষণ করেন তিনি। দুর্ভাগ্যবশত তার মৃত্যু হয়। এরপর থেকে শ্বশুরবাড়ির সদস্যরা চাপ দিচ্ছেন বলে অভিযোগ ওই নারীর। তার দাবি, মৃত স্বামীর সেই সংরক্ষিত বীর্যের মাধ্যমে মহিলা সন্তান ধারণ করুক, এমনটাই চাইছেন স্বামীর পরিবারের লোকেরা।

মিরর ইউকের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস লিখেছে, শ্বশুরবাড়ির ক্রমাগত চাপের মুখে জীবন অসহ্য হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ওই নারী। এভাবে তার পক্ষে সন্তানধারণ সম্ভব নয়, জানিয়ে দিয়েছেন তিনি। তবুও চাপ দিয়ে যাচ্ছেন তার শাশুড়ি। বংশের বাতি জ্বেলে রাখতেই এমনটা করছেন বলে জানিয়েছে মহিলার শাশুড়ি। যদিও পুরো বিষয়টাই যে বেশ অদ্ভুতরকমের দাবি, তা বলাই বাহুল্য।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ