শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ভোলায় করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

প্রতিম গাঙ্গুলি,২১ জুলাই,২০২১
  • আপডেট সময় : Thursday, July 22, 2021
  • 519 বার দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি :

ভোলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু। এদের মধ্যে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের আবুল কালাম (৫৮) করোনা আক্রান্ত হয়ে এবং লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের আনিসুল হক (৫৫) উপসর্গ নিয়ে মারা গেয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে ভোলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: নিরুপম সরকার আজ বুধবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন।

ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র জানায়, ভোলায় গত ২৪ ঘন্টায় ১২৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৪৭ জন ভোলা সদর, দৌলতখানে ৪ জন, ৭ জন বোরহানউদ্দিন, এক জন তজুমদ্দিন ও ৩ জন মনপুরা উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৪৯.৬ শতাংশ। একদিন আগে মঙ্গলবার আক্রান্তের হার ছিল ৫৩.৫০ শতাংশ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৪৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১১৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি ১৫ জনসহ বর্তমানে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৩৮ জন ভর্তি রয়েছে। এ পর্যন্ত ভর্তি হয়েছেন ১০০৪ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ২৮জনের। সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১৬ হাজার ৮৫৪ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ