শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ভোলায় করোনা আক্রান্তের হার ৪২.৮৫ শতাংশ

প্রতিম গাঙ্গুলি,৫ জুলাই,২০২১
  • আপডেট সময় : Tuesday, July 6, 2021
  • 569 বার দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি :

ভোলায় ১৫ দিনের ব্যবধানে করোনা সংক্রমণ বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। যেখানে গত ০৪ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ১৫ দিনে করোনা আক্রান্ত হয়েছিল ৪৪ জন। তা পরবর্তী ১৫ দিনে ০৪ জুলাই পর্যন্ত বেড়ে ৯৯ জনে দাঁড়িয়েছে।

রোববার ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৫টি নমুনা পরীক্ষায় নতুন করে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১২ জন, দৌলতখান, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় একজন করে রয়েছেন। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৪২ দশমিক ৮৫ শতাংশ- যা গত এক মাসে সর্বোচ্চ। একদিন আগে শনিবার আক্রান্তের হার ছিল ২৩ দশমিক ৫২ শতাংশ। হঠাৎ করে একদিনের ব্যবধানে সংক্রমণের হার প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এখন পর্যন্ত জেলার সাতটি উপজেলায় করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৩৭ জনের। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৮৭ জন। নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪৮৬ জনের। একই সময়ে জেলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরও অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ৮৫২ জন রোগী ভর্তি ঠয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪২ জন। সেখানে বর্তমানে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে ১৩৫ জনকে।

ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সিরাজ উদ্দিন জানান, হঠাৎ করেই ভোলায় করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। বিধিনিষেধের খবরে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, নোয়াখালীসহ ভারত থেকে মানুষ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে। তাদের মাধ্যমে সংক্রমণ বৃদ্ধি পাওয়া শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ