শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ভোলায় করোনার উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

প্রতিম গাঙ্গুলি,৩১ জুলাই,২০২১
  • আপডেট সময় : Sunday, August 1, 2021
  • 461 বার দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি :

গত ২৪ ঘন্টায় ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ও রাতে তিন জন এবং শনিবার সকালে বাকি চার জনের মৃত্যু হয়।

তাদের মধ্যে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ইয়ানুর (১৯), উত্তর দিঘলদী ইউনিয়নের আসমা বেগম (৩৩), ধনিয়া ইউনিয়নের রেনু বিবি (৬৫) ও সাহানুর বেগম (৫৬), শিবপুর ইউনিয়নের রেনু বেগম (৫০), লালমোহন উপজেলার গজারিয়া এলাকার মোঃ আবু তাহের (৬০) করোনা উপসর্গ নিয়ে এবং মো. তসির (৫০) করোনা আক্রান্ত হয়ে মারা যান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. সিরাজ উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৩২২ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪৪ দশমিক ৪ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে ৮৯ জন সদরের, একজন দৌলতখানের, নয় জন বোরহানউদ্দিনের, ২৩ জন লালমোহনের, ১৪ জন চরফ্যাশনের ও সাত জন মনপুরা উপজেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা তিন হাজার ৬৫৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন আরও ৩১ জন ভর্তিসহ বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৪৩ জনের মধ্যে ৬৯ জন নারী ও ৭৪ জন পুরুষ রয়েছে। এদের মধ্যে ১ থেকে ১৯ বছর বয়সী আক্রান্ত ২৫ জন, ২০ থেকে ২৯ বছর বয়সী ৩৩ জন, ৩০ থেকে ৩৯ বছর বয়সী ৩০ জন, ৪০ থেকে ৫৯ বছর বয়সী ৩২ জন, ৬০ থেকে ৭৯ বছর বয়সী ২১ জন এবং ৮০ থেকে ১০০ বছর বয়সী মাত্র দু’জন রয়েছেন। ষাটোর্ধ্ব ব্যক্তিদের আক্রান্তের হার ১৬ শতাংশ আর ৩০ বছরের নিচে আক্রান্তের হার ৪১ শতাংশ। এছাড়া ৩০ থেকে ৫৯ বছর বয়সীদের আক্রান্তের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, এ পর্যন্ত জেলার সাত উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৫৬ জন। এর মধ্যে চলতি জুলাই মাসেই আক্রান্ত হন এক হাজার ৫৯৬ জন। আর গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৭৯১ জন। এর মধ্যে ২৬ জুলাই ১০২ জন, ২৭ জুলাই ১৩৭ জন‌, ২৮ জুলাই ১২০ জন, ২৯ জুলাই ১৭৬, ৩০ জুলাই ১১৩ ও ৩১ জুলাই ১৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

ভোলায় করোনা আক্রান্ত তিন হাজার ৬৫৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৭৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন আরও ১৮ জন ভর্তি সহ বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ৪২ জন চিকিৎসাধীন রয়েছে। করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৩১ জনের। এর বাইরেও করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরও অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে।

সূত্র আরও জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১৭ হাজার ৭৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ