শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ভারত প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ টি ঘোড়া উপহার দিল বাংলাদেশ সেনাবাহিনীকে

ইকরামুল ইসলাম,৪ এপ্রিল,২০২১
  • আপডেট সময় : Monday, April 5, 2021
  • 830 বার দেখা হয়েছে

বেনাপোল প্রতিনিধি: 

যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতীয় সেনাবাহিনী উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ টি ঘোড়া দিয়েছেন।

রোববার(৪এপ্রিল )দুপুর ১টার সময় বাংলাদেশ ভারতের নো-ম্যান্সল্যান্ডে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সেনাবাহিনীর কাছে এ ঘোড়া হস্তান্তর করা হয়।

এদিকে উপহারের ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষ্যে উপস্থিত ছিলেন, যশোর সেনানিবাসের কর্ণেল আনোয়ার হোসেন ও ভারতের পক্ষে ছিলেন কলকাতার আর ভিসি ইউনিটের লে: কর্ণেল আরকে সাজেত।

যশোর ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল জানান, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসাবে ১৫ ঘোড়া দিয়েছে। বেনাপোল চেকপোস্ট থেকে এসব ঘোড়া গুলো ঢাকার সাভার সেনানিবাসে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীর হাতে তুলে দেন।

উল্লেখযোগ্য এর আগে গত বছরের ১০ নভেম্বর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষন প্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ