আজ ২৪ অক্টোবর, বৃহস্পতিবার বেলা ১১.৬ মিনিটে ফেনীর আদালতে আসেন পুলিশি নিরাপত্তায় নুসরাতের বাবা-ভাই।
ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন। গত ৩০ সেপ্টেম্বর রাষ্ট্র ও বাদীপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে তিনি রায়ের এ দিন ধার্য করেন।
গত ১০ এপ্রিল মামলাটি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়। পরে ২৯ জুন তদন্ত শেষে ১৬ জনকে অভিযুক্ত করে পিবিআই আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ২৭ জুন থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মোট ৬১ কার্যদিবসে ৮৭ জনের সাক্ষ্যগ্রহণ করে। এরপর ২৪ অক্টোবর রায়ের দিন ধার্য করা হয়।
আপনার মতামত কমেন্টস করুন