শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ২ জন গ্রেফতার

সৈয়দ হারুনুর রশীদ
  • আপডেট সময় : Friday, December 20, 2019
  • 942 বার দেখা হয়েছে

সৈয়দ হারুনুর রশীদঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খাইরুল ইসলাম ও অফিস সহকারী সমর কুমার দেব কে সরকারী অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে দুদক।

বৃহস্পতিবার দুপুরে নিজ দপ্তর থেকে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক আবু হেনা আশিকুর রহমান ও উপ সহকারী পরিচালক জিন্নাতুল ইসলামের নেতৃত্বে একটি দল নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতা নিয়ে ওই গ্রেফতার অভিযান পরিচালনা করেন। উপ সহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম জানান গ্রেফতারকৃতরা সহ ৪ জনের বিরুদ্ধে সরকারী ৫ লাখ ১৪ হাজার ২২০ টাকা আত্মসাতের অভিযোগে তিনি বাদী হয়ে

বৃহস্পতিবার দুদক কার্যালয়ে একটি মামলা দায়ের করেন। এর পর দুপুরে অভিযান পরিচালনা করা হয়। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর ২ জনকে গ্রেফতারের তৎপরতা চলছে।উল্লেখ্য নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ খাইরুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সের আসবাবপত্র ক্রয়, ঔষধ ও সরঞ্জাম ক্রয়,পরিচ্ছন্নতার বরাদ্দের টাকা সহ নানা খাতের টাকা অনিয়ম ও ভ’য়া ভাউচার দাখিলের মাধ্যমে উত্তোলন করে আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছিল।

দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ খাইরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারী লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগের বিষয়টি অবগত হয়ে তা তদন্তের জন্য ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করে দিয়েছিলেন। তদন্ত কমিটি বিষয়টি ২০ নভেম্বর তদন্ত করে গত ২৫ নভেম্বর দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুসের নিকট প্রতিবেদন দাখিল করেন। এরই মধ্যে গত ১ ডিসেম্বর দুদক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখে যান। এরপর গতকাল অভিযান পরিচালনা করে ২ জন কে গ্রেফতার করেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ