শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চিলাহাটিতে নতুন সাজে রেল : অধিক আগ্রহ নিয়ে অপেক্ষার প্রহর গুনছে

মোঃ মুশফিকুর ইসলাম
  • আপডেট সময় : Wednesday, December 16, 2020
  • 851 বার দেখা হয়েছে

নীলফামারী প্রতিনিধি:

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই রচিত হবে ইতিহাস। আগামীকাল  বৃহস্পতিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডোমার উপজেলার চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেল রুটের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের পরেই রচিত হবে ইতিহাস। সুদীর্ঘ ৫৫ বছর পর আবারো এই রুট দিয়ে চলাচল করবে ট্রেন। অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে লাভবান হবে এই অঞ্চলের মানুষ।

মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষায় রয়েছেন নীলফামারীসহ পার্শ্ববর্তী জেলার মানুষও। ইতোমধ্যে উদ্বোধনের যাবতীয় প্রস্ততি শেষ করা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মানুষজন যেন সীমান্ত এলাকায় না যায় সে জন্য সতর্ক করে দেয়া হয়েছে।

উদ্বোধনের শুরুতেই বাংলাদেশেরে ট্রেন প্রবেশ করবে ভারতে।

আর সেটাই দেখার অপেক্ষার প্রহর গুনছেন সবাই। শুরুতে শুধুমাত্র পণ্যবাহী ট্রেন চলাচল করবে।

চিলাহাটি ষ্টেশনে সরজমিন দেখা যায়, ব্যস্ততা বেড়ে গেছে বহুগুন। চিলাহাটি রেলষ্টেশনে ওয়াগানের একটি মালগাড়িকে সাজানো হয়েছে। ইঞ্জিনের সামনে লাগানো হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর ছবি। ফুল ও রঙ্গিন কাপড়ে সাজানো হয়েছে ইঞ্জিন ও গার্ডের কামরা। এর পাশাপাশি চিলাহাটি রেলষ্টেশন চত্বরকে অপরূপ রুপে সাজিয়ে তোলা হয়েছে। স্থাপন করা হয়েছে দুই দেশের প্রধানমস্ত্রীর উদ্বোধনের নামফলক। উদ্বোধনের প্রস্তুতি দেখার জন্য ও প্রস্তুতিমূলক কাজ দেখার জন্য একাধিকবার এসেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। পরিদর্শন করেছেন ভারতের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারসহ একাধিক কর্তা-ব্যক্তি।

রেলরুট চালু হলে বদলে যাবে এই এলাকার চিত্র। মানুষজন ব্যবসার মাধ্যমে লাভবানের পাশাপাশি অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করে এলাকাবাসী। বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সুদীর্ঘ ৫৫ বছর পর আবারো চিলাহাটি দিয়ে ভারতে ট্রেন রুট চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করে আবেদন করেন, শুধু পণ্যবাহী নয় যাত্রীবাহী ট্রেনও যেন এই রুট দিয়ে চলাচল করার ব্যবস্থা করা হোক।

চিলাহাটির আরেক বাসিন্দা লিজন বলেন, এই অঞ্চলের মানুষের স্বপ্ন সত্যি হতে চলেছে। আর একটা স্বপ্ন হলো স্থলবন্দর চালু হওয়া। চিলাহাটি-হলদিবাড়ী রুটে ট্রেন চলাচল শুরু হলে ব্যবসায়িকভাবে লাভবান হবে দুই দেশের মানুষ। আগে এই অঞ্চলের মানুষদের প্রায় ৩০০ কিলোমিটার দুর দিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হতো ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতো ব্যবসায়ীরা। এখন চিলাহাটি দিয়ে পণ্য গেলে অর্থ সাশ্রয় ঘটবে ব্যবসায়ীদের।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ