ডেস্ক রিপোর্ট:
ভারতে প্রবেশের জন্য নতুন নিয়ম চালু করেছে সে দেশের সরকার। করোনা পরিস্থিতি মোকাবেলায় ভ্রমনের ক্ষেত্রে উভয় দেশের জনস্বার্থ বিবেচনায় সরকার আপতত: এ সিদ্ধান্ত গ্রহন করেছে। নতুন করে যেসব নিয়ম চালু করা হয়েছে-
★ যাদের ভিসা জুলাই মাসের পর থেকে নেয়া হয়েছে বা পরে নেয়া হবে তাদেরকে অবশ্যই ভারতীয় হাইকমিশন থেকে বিশেষ অনুমতি নিতে হবে নতুবা পর্যটকরা ভারতে গমন করতে পারবেন না।
★ ট্যুরিস্ট/মেডিকেল/বিজনেস এই ৩ ক্যাটাগরির ভিসা আপাতত দেয়া হবে। পরবর্তীতে সমস্ত ক্যাটাগরিতে ভিসা দেয়া শুরু করা হবে।
★ ভ্রমণ শুরুর ৭২ ঘন্টা আগে কোভিড-১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ হতে হবে এবং সার্টিফিকেট সাথে রাখতে হবে।
★ কোন অবস্থাতেই ভ্রমণ করার ৩ দিন আগের টেস্ট করা রিপোর্ট গ্রহনযোগ্য নহে অর্থাৎ এমন সময়ে টেস্ট করার জন্য স্যাম্পল দিতে হবে যেন ভ্রমণ শুরু হওয়ার ৭২ ঘণ্টার (৩ দিন) মধ্যে ভ্রমনপিপাসুরা রিপোর্ট হাতে পেয়ে যান।
★ যাদের ভিসার মেয়াদ শেষ তারা নতুন করে ‘যমুনা ফিউচার পার্ক ভিসা এম্বাসি’তে ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন করার ৩/৪ দিন আগে মেইল করে অনুমতি নিতে হবে।
★ মেডিকেল ভিসার জন্য অবশ্যই ভারতীয় হাসপাতাল এর ইনভাইটেশন লেটার বা ডাঃ এপয়েন্টমেন্ট লেটার কপি থাকা বাধ্যতামূলক অর্থাৎ এই লেটার, মেডিকেলের পেপারস (ডাঃ প্রেসক্রিপশন, কিছু টেস্ট রিপোর্ট) ও পাসপোর্ট এর স্ক্যানিং কপি সহ মেইলে বিস্তারিত তথ্য লিখে দিতে হবে অর্থাৎ কেন যাওয়া জরুরী তা উল্লেখ করতে হবে।
★ ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে নিচের ই-মেইলে পাসপোর্ট এর স্ক্যানিং কপি, পূর্বে ভিসা থাকলে উহার কপি দিয়ে বিস্তারিত লিখতে হবে অর্থাৎ কেন এখন ভারতে ঘুরতে যাওয়া প্রয়োজন এবং আবেদন করার পর ৩/৪ দিন ফিরতি রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে হবে। পেলে ভালো, না পেলেও কিছুই করার নেই।
অবশ্যই এম্বাসিতে যাওয়ার ৩/৪ দিন আগে ই-মেইল করতে হবে। ভ্রমনকারীকে যদি অনুমতি দেয় অর্থাৎ মেইলে রিপ্লাই করে জানিয়ে দেয়, তবেই ভিসা এম্বাসিতে যেতে পারবেন। যদি অনুমতি না মেলে তাহলে পরবর্তীতে আবার মেইল করা যেতে পারে অথবা করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তখন স্বাভাবিক নিয়মে এপ্লাই করা যাবে। কারণ, এখানে একমাত্র ভারতীয় এম্বাসি ঠিক করবে অর্থাৎ কাকে ভিসা দিবে আর কাকে দিবে না। এক্ষেত্রে কোন পরামর্শ দেওয়ার কিছু নেই।
√ ভারতের ডমেস্টিক ফ্লাইট পুরোদমে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, কবে চালু হবে সেটা ২৭/২৮ আগষ্ট জানিয়ে দেয়া হবে।
√ এখন বিশেষ ভাবে মাত্র ২৩০ টি ট্রেন চালু আছে এবং বাকি ৭৫০০+ ট্রেন আপাতত: বন্ধ আছে এবং কবে চালু হবে সেটাও পরে জানিয়ে দেয়া হবে।
@তাই আপনি এখন ভারতে যাবেন কি যাবেন না, বা এখন গেলে সমস্যা হবে কিনা বা ভালো ডাক্তার পাবেন কিনা সে বিষয়ে কারো মতামত নেয়ার আগে বাংলাদেশের চিত্রের সাথে তুলনা করলেই উত্তর পেয়ে যাবেন। উপরের নিয়মগুলো মনযোগ দিয়ে পড়ুন তবেই ভ্রমণ হবে সহজে
[তথ্য সূত্র: KHAN TOURS & TRAVELS 01728883092]
আপনার মতামত কমেন্টস করুন