শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নীলফামারীতে পরিবারের ওপর অভিমান করে এক ব্যক্তির আত্মহত্যা

মোঃ মুশফিকুর ইসলাম
  • আপডেট সময় : Tuesday, July 20, 2021
  • 407 বার দেখা হয়েছে

 

নীলফামারী প্রতিনিধি :

স্ত্রী কন্যার উপরে অভিমান করে, ফাঁসে ঝুলে আত্মহত্যা করেছেন সোহেল ইসলাম (৪৮) নামের একজন ব্যক্তি।

গত ১১ জুলাই রাত আনুমানিক সাড়ে দশটায় নীলফামারী পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বাড়াই পাড়ায় এই ঘটনা ঘটে।

প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বেড়িয়ে সোহেল ইসলাম দীর্ঘক্ষণ না আসার কারণে, স্ত্রী শাহানাজ পারভিন (৩৮) এবং বড় মেয়ে সম্পা আকতার (১৬) ছেলে সৈকত জামান (১৩) ঘর থেকে ডাকাডাকি করায় সারা না পাওয়ায়, ঘর থেকে বেড়িয়ে বারান্দায় পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থায় স্বামী সোহেলকে দেখে তড়িঘড়ি করে গাছ থেকে নামিয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরজমিনে জানা যায়, সোহেল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো। এবং প্রচুর ঋণী হওয়ায়, পরিবারের লোকজন, তার নামীয় সম্পত্তি, স্ত্রী সন্তানের নামে লিখে নেন।

এ বিষয়ে সদর থানার তদন্ত কর্মকর্তা মাহমুদ উন নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ