শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ভ্রাম্যমান আদালতের অভিযান : সোনাগাজীতে দু’জনের জরিমানা

গাজী মোহাম্মদ হানিফ
  • আপডেট সময় : Thursday, February 18, 2021
  • 695 বার দেখা হয়েছে

 

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:

সোনাগাজীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও দালালদের উৎপাত ঠেকাতে ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট জাকির হোসেন অভিযান পরিচালনা করেন।

বিকন ফার্মার রিপ্রেজেন্টিভ বিপ্লব কুমার নাথ ও রেনেটা’র রিপ্রেজেন্টিভ মোঃ শরিফুল ইসলাম রোগীদের ইচ্ছার বিরুদ্ধে তাদের হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে বেআইনী ভাবে ছবি তোলা ও সার্ভে করার অপরাধে ৫ হাজার টাকা করে ২ জনের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উৎপল দাস, বাংলাদেশ রিপ্রেজেন্টার সমিতির ( ফারিয়া) সোনাগাজী উপজেলা সভাপতি আলমগীর টিপু সহ সোনাগাজী মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ফারিয়ার সভাপতি আলমগীর হোসেন টিপু বলেন, আমাদের নির্দিষ্ট ভিজিটিং ডে শনিবার ও মঙ্গলবার ছাড়া অন্য কোনদিন হাসপাতালে দুপুর ১টার আগে প্রবেশ করা যাবেনা, এবং কোন রোগীর তার হাত থেকে প্রেসক্রিপশন নেয়া যাবেনা। নিয়মভঙ্গ করার কারণে কোন অনভিপ্রেত ঘটনা ঘটলে ফারিয়া কর্তৃপক্ষ এর দায় বহন করবে না।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ