শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

শার্শায় স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি

ইকরামুল ইসলাম
  • আপডেট সময় : Thursday, November 26, 2020
  • 674 বার দেখা হয়েছে

বেনাপোল প্রতিনিধি:

সারাদেশের ন্যায় বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্মসুচীর অংশ হিসাবে যশোরের শার্শা উপজেলা শাখার আয়োজনে নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্ম বিরতি পালন করছেন।

“ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসুচী পালন করা হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে দুপুর আড়াইটা পর্যন্ত। স্বাস্থ্য সহকারী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শার্শা উপজেলা সভাপতি সালমা আক্তার।
এসময় আরো বক্তব্য রাখেন শার্শা উপজেলা শাখার সহ সভাপতি স্বাস্থ্য সহকারী মহাসিন আলী, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রেনুকা খাতুন, মুক্তার আলী, মাহামুদা খাতুন, মামুনুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতনগ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১,১২ ও ১৩ তম গ্রেডে উন্নীতকরণ করার দাবি না মেনে নেওয়া পর্যন্ত এই কর্মসুচী অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ