শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

শুরু হলো ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Tuesday, October 22, 2019
  • 759 বার দেখা হয়েছে
বিনোদন রিপোর্টঃ  বাংলাদেশে প্রথমবার শুরু হলো ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’। এই সুন্দরী প্রতিযোগিতায় শুধু বিবাহিত ও তালাকপ্রাপ্ত নারীরা অংশ নিতে পারবে। এর আয়োজন করেছে অপূর্ব ডটকম। আয়োজক প্রতিষ্ঠান সূত্র জানায়, ২৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছিল ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ অংশ নেওয়ার জন্য আবেদনের সময়। সেখানে প্রায় আট হাজার নারী আবেদন করেন। তাদের মধ্যে ৫০০ প্রতিযোগী বাছাই করা হয়। সেখান থেকে বর্তমানে প্রায় ২০০ প্রতিযোগী টিকে আছেন। তাদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ায় নেওয়া হবে ১০০ জন প্রতিযোগী। এরপর বিভিন্ন ধাপে প্রতিযোগী বাছাইয়ের পর ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হবে। ঢাকায় আগামী ৩০ নভেম্বর এটি আয়োজন করা হবে। এ আয়োজনে বিচারকের দায়িত্বে আছেন উপস্থাপক ও অভিনেত্রী জাহানারা মিতু। তিনি বলেন, ১৯ অক্টোবর থেকে অডিশন শুরু হয়েছে। একটা সময় প্রতিযোগী হয়ে বিচারকদের সামনে দাঁড়াতাম। এবার নিজেই প্রথমবারের মতো বিচারকের কাজ করছি। এই ভালো লাগা বলে বোঝানো যাবে না। সততার সঙ্গে বিচারকার্য করার চেষ্টা করছি। তিনি আরও বলেন, প্রত্যাশার বাইরে এই আয়োজনে প্রতিযোগীদের অংশগ্রহণ দেখে মুগ্ধ হচ্ছি। যোগ্যতাসম্পন্ন, মেধাবী, শিক্ষিত, ভালো পরিবারের নারীরা এখানে অংশ নিচ্ছেন, যা ইতিবাচক দিক।
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ