শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

উলিপুরে গাছ থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

আবুল কালাম আজাদ
  • আপডেট সময় : Saturday, January 22, 2022
  • 383 বার দেখা হয়েছে

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে গাছ কাটতে গিয়ে গাছ থেকে ছিটকে পড়ে আমিন হোসেন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার(২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কতমতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় এবং নিহতের পরিবার সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের অনন্তপুর মিয়াজী পাড়া গ্রামের মৃত জাবরু শেখের ছেলে আমিন হোসেন কদমতলা গ্রামের বাসিন্দা সুরেশ চন্দ্র মন্ডলের বিক্রিত গাছ কাটতে যান। এ সময় আমিন হোসেনের মাথায় আঘাত লাগে। এতে গাছ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাতিয়া ইউনিয়নের স্বাস্থ্য সহকারী আব্দুল ওহাব জানান, আমিন হোসেন গাছ কেটে জীবিকা নির্বাহ করতেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ