শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

উলিপুরে গমের বাম্পার ফলনে কৃষকের মনে আনন্দ

আবুল কালাম আজাদ
  • আপডেট সময় : Saturday, March 5, 2022
  • 386 বার দেখা হয়েছে

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি::

কুড়িগ্রামের উলিপুরে বারি গম-৩৩ ও বারি গম-৩৪ এর বাম্পার ফলন হওয়ায় কৃষকের মনে আনন্দের ছোয়া লেগেছে।

শুক্রবার (৪ মার্চ) উপজেলার নন্দুনেফড়া, নাগড়াকুড়া গ্রামে সরে জমিনে গিয়ে দেখা যায় বারি গম-৩৩ এবং বারি গম-৩৪ এর বাম্পার ফলন হয়েছে। প্রায় ১০০-১৫০ একর জমির মধে এ গমের চাষ করা হয়। গম চাষ করা চাষিদের মধ্যে নুর আহাম্মদ, আবু হানিফ, দুলু মিয়া, হামিদুল মিয়া, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, শওকত ইসলাম সহ আরও অনেক আদর্শ চাষি বলেন এবারে যে ভাবে গমের বাম্পার ফলন হয়েছে আমরা কখনো এরকম ফলন হতে দেখিনি। তারা বলেন আল্লাহ তায়ালা যদি আমাদের উপর কোন রকম গজব না দেন তাহলে আমরা অনেক লাভবান হব।

আদর্শ কৃষকদের মধ্যে হাফিজুর রহমান ও নুর আহাম্মদ বলেন, আমাদের ইউনিয়নে দ্বায়িত্ব থাকা উপজেলা কৃষি অফিসের বিএস জনাব মোঃ আলমগীর হোসেন আমাদেরকে প্ররোদনা হিসাবে বিনা পয়সায় উন্নত মানের গমের বীজ ও সার দিয়েছেন। আমাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ ও করেছেন। এ জন্য আমাদের গমের বাম্পার ফলন হয়েছে। আমাদের এ বাম্পার ফলন দেখে যে সকল কৃষক গমের চাষ করেনি তারা আগামিতে চাষ করার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে উক্ত ইউনিয়নে দ্বায়িত্ব থাকা বিএস জনাব আলমগীর হোসেনের সংগে যোগাযোগ করলে তিনি বলেন, আমি সার্বক্ষনিক আদর্শ কৃষকদের সাথে যোগাযোগ করেছি। সকল প্রকার পরামর্শ দিয়েছি। তাদেরকে প্ররোদনা হিসাবে বারি গম-৩৩ এবং বারি গম-৩৪ এর বীজ কৃষক প্রতি ২০ কেজি করে দেয়া হয়েছে। এবং সার ও বিনা পয়সায় দেয়া হয়েছে। গমের বিভিন্ন রোগ বালাই সম্পর্কে আগাম জানিয়ে দিয়েছি। এবং সে অনুপাতে জমিতে ঔষধ দেওয়ায় জমিতে গমের বাম্পার ফলন হয়েছে।

উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম গমের বাম্পার ফলনের সত্যতা স্বীকার করে বলেন, আমাদের কৃষি সম্প্রারন অধিদপ্তর থেকে প্ররোদনা হিসাবে উপজেলায় প্রায় ৬৯০ হেক্টর জমি গম বীজ প্রদর্শনীতে রাখা হয়েছে। এ সকল প্রদর্শনী জমির আদর্শ কৃষকদের বিনা মুল্যে প্ররোদনা হিসাবে বারি গম-৩৩ এবং বারি গম-৩৪ দেয়া হয়েছে। গমের রোগবালাই সম্পর্কে কৃষকদের আগাম বার্তা জানিয়ে দিয়েছি। ফলে তারা ভালো ফলাফল পেয়েছে।”

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ