শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

৩১ মে SSC ফলাফল প্রকাশ সকাল ১0 টায়

Apon Mondal
  • আপডেট সময় : Saturday, May 30, 2020
  • 1069 বার দেখা হয়েছে

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আগামীকাল রোববার ৩১ মে । এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এ পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন ।

শিক্ষামন্ত্রী দীপু মনি দুপুর ১১ টায়  ফেসবুক লাইভের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।  শনিবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ফলাফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এটি ১২টায় নির্ধারিত থাকলেও এক ঘণ্টা সময় এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ ১১টায় তিনি বিস্তারিত ফলাফল তুল ধরবেন। বিটিভি সম্পূর্ণ বক্তব্য ধারন করবে। নিউজ ও ফুটেজ সকল ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রেরণ করা হবে।

ফুটেজ ও প্রাসঙ্গিক ডকুমেন্টস ই-মেইল, মেসেঞ্জার ও উই-ট্রান্সফারেও প্রেরণ করা হবে। পাশাপাশি ফেসবুকে লাইভ করা হবে। কমেন্ট অপশনে গিয়ে যে কেউ প্রশ্ন করতে পারবেন। বক্তব্য শেষে জবাব দেয়া হবে।

চলমান করোনা মহামারির এ সময়ে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদেরকে ব্রিফিংয়ের স্থানে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে— জানান মোহাম্মদ আবুল খায়ের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেসবুক আইডি M A khair ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য বিটিভির মাধ্যমে ভিডিও ফুটেজ প্রেরণ করা হবে। অন্যান্য গণমাধ্যমকেও তাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে।

জানা গেছে, ৩১ মে দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনের পর দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পাশাপাশি ইতিমধ্যে যে সকল শিক্ষার্থী মোবাইলে ফলাফল পেতে রেজিস্ট্রেশন করেছেন তাদের নির্ধারিত নম্বরে জিপিএ গ্রেডসহ ফলাফল পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ