শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

সড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে নির্মাণ কাজ

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Friday, August 13, 2021
  • 709 বার দেখা হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলা থেকে থানাপাড়া পর্যন্ত এক কিলোমিটার সড়কের মাঝে ১০টি বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। বারবার বলা স্বত্বেও খুঁটিগুলো অপসারণ না করায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঠবাড়িয়া পৌর শহরের মধ্য দিয়ে এ ব্যস্ততম সড়ক দিয়ে ঢাকা, বরিশাল, খুলনাসহ ১২ টি রুটে প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলাচল করে। আঞ্চলিক এ মহাসড়কটির মাঝে বৈদ্যুতিক খুটি অপসারণ না করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় দূর্ঘটণার আশঙ্কা করছেন বিজ্ঞ মহল। জানা গেছে, পৌর শহরের বহেরাতলা থেকে থানাপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত ১৬৬০ মিটার ড্রেনসহ আঞ্চলিক মহাসড়ক নির্মাণে সড়ক ও জনপথ বিভাগ ১৬ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দ দেয়।

এতে ওয়েষ্টার কনস্ট্রাকশন অ্যান্ড শিপিং কোম্পানি লি. নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সম্প্রতি ড্রেনসহ ৩ ইঞ্চি সিসি ও ৯ ইঞ্চি আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করেন। চলমান এই সড়কটির বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। এনিয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষক নূর হোসাইন মোল্লা বলেন, জনগুরুত্বপূর্ণ এই সড়কটির মধ্যে খুঁটি রেখে সড়ক নির্মাণ করা হয়েছে।

তিনি অনতিবিলম্বে এই খুঁটিগুলো স্থানান্তর করার দাবি জানান। সম্মিলিত নাগরিক অধিকার ফোরামের সদস্য সচিব জাহিদ উদ্দিন পলাশ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সড়ক ও জনপথ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগকে বারবার বলেও কোন ফল পাওয়া যাচ্ছেনা। খুঁটি না সরালে যান চলাচলসহ জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে। ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহাবুবুর রহমান জানান, বিদ্যুৎ বিভাগকে খুঁটি সরানোর জন্য লিখিত ভাবে জানানো হয়েছে। তারপরেও তারা খুঁটি সরাচ্ছেন না। খুঁটি না সরানোর কারণে খুঁটি রেখেই নির্মাণ কাজ সম্পন্ন করা হচ্ছে।

এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আলী আকবর বলেন, সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ শুরুর আগেই আমরা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। যাতে সড়কের মধ্যে থাকা বৈদ্যুতিক খুঁটি সরানো হয়। পরবর্তীতে একাধিকবার মৌখিকভাবেও এ বিষয় তাদেরকে তাগিদ দেয়া হয়েছে। খুব দ্রুতই এগুলো সরিয়ে নিবে বলে তারা আমাদের জানিয়েছেন। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া জোনাল অফিসের ডিজিএম নিত্যানন্দ কুন্ডু জানান, সড়ক ও জনপথ বিভাগ জায়গা করে দিলে আমরা খুঁটি স্থানান্তর করে দেব।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ