শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

সাভারে পচাঁ মিষ্টি বাসি গ্রিল:পাঁচ হোটেল রেস্তোরাঁর জরিমানা

অনুসন্ধান ডেস্ক
  • আপডেট সময় : Wednesday, December 18, 2019
  • 1006 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্টঃ অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি। পচাঁ-বাসি গ্রিল, চিকেন ও মিষ্টি বিক্রি। খাবারে তেলাপোকা। এসব অপরাধে পাঁচ হোটেল ও রেস্তোরাঁকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সাভারে অভিযান চালিয়ে এ জরিমানা করে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিম।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

অভিযানের বিষয়ে তিনি বলেন, রাজধানীর অদূরে সাভারে বিভিন্ন খাবার হোটেলে ও রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন করতে দেখা যায়। আগের দিনের বাসি গ্রিল, চিকেন, নুডলস মিষ্টিও ছিল। এ ছাড়া দেখা যায়, প্যাকেটজাত মসলা ও উপকরণ খাবারে ব্যবহার করা হচ্ছে, তাও মেয়াদোত্তীর্ণ-ভেজাল। সংরক্ষণ করা মিষ্টান্ন খাবারে তেলাপোকা পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানগুলোকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

আব্দুল জব্বার মণ্ডল জানান, প্রতিষ্ঠানগুলোর মধ্যে যুগেশ মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা, ইসলামিয়া রেস্তোরাঁকে ২০ হাজার, ক্যাফে সানলাইটকে ২০ হাজার এবং শুভেচ্ছা হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পচাঁ মিষ্টি, বাসি গ্রিল ধ্বংস করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা সংরক্ষণ আইন লঙ্ঘন না করার জন্য সতর্ক করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিদফতরের এই কর্মকর্তা।

অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য, কৃষি, শিল্প মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ