শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

সাংবাদিক সংগঠনসমুহকে নিবন্ধনের আওতায় আনতে মন্ত্রীপরিষদে আবেদন

মেহেদী হাসান তামিম
  • আপডেট সময় : Sunday, September 26, 2021
  • 772 বার দেখা হয়েছে

ডেস্ক প্রতিবেদক :: দেশের সকল সাংবাদিক সংগঠনসমুহকে সরকারী ভাবে নিবন্ধনের আওতায় আনতে মন্ত্রী পরিষদ সচিবের নিকট আবেদন পাঠিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর মন্ত্রী পরিষদ সচিব কার্যালয়ে আবেদনটি জমা দিয়েছেন।

আবেদনে উল্লেখ করা হয়, দেশের সাংবাদিক সংগঠনসমুহকে সরকারের পক্ষ থেকে নিবন্ধনের আওতায় আনা হলে সংগঠনসমুহের মাঝে ঐক্য সৃষ্টি হবে। সরকারের পক্ষ থেকে নিবন্ধন এবং নিয়ন্ত্রণ না থাকার ফলে সংগঠনসমুহের মাঝে চরম অনৈক্য, কোন্দল, হানাহানি ও একই নামে একাধিক সংগঠনের অস্তিত্বের লড়াইয়ে সাংবাদিকরা ইতোমধ্যে বিপর্যন্ত হয়ে পড়েছে। তাই সারাদেশের সাংবাদিক সংগঠনসমুহকে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মাধ্যমে নিবন্ধণ ও নিয়ন্ত্রণ করা আবশ্যক বলে বিএমএসএফ মনে করে।

বিএমএসএফ’র পক্ষ থেকে উদাহরনস্বরুপ বলা হয় যে, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান/সংগঠনকে নিবন্ধণ দিচ্ছেন। সমাজসেবা অধিদপ্তরের আওতায় এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাবসমুহকে নিবন্ধণ দেয়া হয়। তেমনি, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নারী ও শিশু সংগঠনসমুহকে নিবন্ধণ, কৃষি অধিদপ্তরের আওতায় কৃষি ক্লাব/সংগঠন নিবন্ধণ, শ্রম অধিদপ্তরের মাধ্যমে শ্রমিক সংগঠন, সমবায় অধিদপ্তরের মাধ্যমে সমবায়ী সংগঠন/সংস্থা, যুব অধিদপ্তরের আওতায় যুব ক্লাব/সংগঠন তালিকাভুক্তি, শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবসা/প্রতিষ্ঠানকে নিবন্ধণ/লাইসেন্সের আওতায় আনা হচ্ছে। তবে কেন তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সাংবাদিক সংগঠন গুলোকে ঐরূপ নিবন্ধনের আওতায় আনা হচ্ছেনা।

তাই তথ্য অধিদপ্তরের মাধ্যমে দেশের অভ্যন্তরে গড়ে ওঠা কয়েক হাজার সাংবাদিক সংগঠনকে নিবন্ধণ এবং নিয়ন্ত্রণের আওতায় আনা সময়ের দাবি। এটি করা হলে সাংবাদিক সংগঠনের মাঝে অনৈক্য, দ্বন্দ নিরসন হবে এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ