শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

মোঃ মুশফিকুর ইসলাম
  • আপডেট সময় : Wednesday, May 19, 2021
  • 676 বার দেখা হয়েছে

 

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ, তার মুক্তি ও দূর্নীতিবাজদের বিচারের দাবীতে মাননবন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

বুধবার সকাল ১১ টা থেকেছে  ডোমার বাজার রেলগেট মোড়ে সকল সাংবাদিকবৃন্দের ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়েছে।

ইত্তেফাক প্রতিনিধি মো. মোজাফ্ফর আলীর সভাপতিত্বে সমকাল প্রতিনিধি রওশন রশীদ, যায়যায়দিন প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো, যুগের আলো প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল, যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখী, চ্যানেল২৪ প্রতিনিধি রায়হান সবুক্তগীন অনিকেত, মানবজমিন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সোহাগ, খবরপত্র প্রতিনিধি আনিছুর রহমান মানিক, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি রতন কুমার রায়, ভোরের কাগজ প্রতিনিধি জাবেদুল ইসলাম সানবীম,বাংলাদেশের আলো প্রতিনিধি আলমগীর হোসেন, সাংবাদিক এ আই পলাশ, জুয়েল বসুনিয়া, এমদাদুল হক মাসুম, শাহিনুর রহমান, রাশেদুল ইসলাম আপেল ও রিমুন চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনটি সঞ্চলনা করেন দীপ্ত টিভির প্রতিনিধি ইয়াছিন মোহাম্মদ সিথুন।

বক্তরা বলেন, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন দূর্নীতির সংবাদ পরিবেশন করায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা করে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে আটকে রাখা হয়েছে। দ্রুত রোজিনা ইসলামকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুশিয়ারী দেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ