শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

সদরঘাটে তুচ্ছ ঘটনায় বটির কোপে লঞ্চকর্মী নিহত

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Friday, October 18, 2019
  • 959 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে নোঙর করে রাখা এম ভি কীর্তনখোলা নামে একটি লঞ্চে সহকর্মীর বটির কোপে রুবেল নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ও হামলাকারী দু’জনই লঞ্চটির কর্মচারী ও বাবুর্চি পদে কাজ করতেন বলে জানা গেছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল রুটের লঞ্চটিতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লঞ্চের রান্নাঘরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন বাবুর্চি রুবেল ও ইয়ামিন। এসময় ইয়ামিন রুবেলকে ঘুষি মারেন। এতে ক্ষিপ্ত হয়ে ইয়ামিন তার হাতে থাকা বটি দিয়ে রুবেলকে কোপ দেন। পরে রুবেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কীর্তনখোলা লঞ্চের নিচতলায় রান্নাঘরে দুই বাবুর্চির মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে একজন অপরজনকে বটি দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রুবেল নামে এক বাবুর্চি মারা যান।এদিকে, এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ