মহেশখালীর প্রতিনিধি :
লকডাউন সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ কার্যকর করার লক্ষ্যে প্রতিদিন বাংলাদেশ পুলিশ, নৌবাহিনী, বিজিবি, আনসারসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করে যাচ্ছেন।
লকডাউন শুরু হওয়ার পর থেকে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পরিচালিত অভিযানে এখন পর্যন্ত ৮৪ টি মামলায় ৩৩হাজার ৮শ’ টাকা জরিমানা করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পরিচালিত অভিযানে এখন পর্যন্ত ৪১ টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ওসি আব্দু হাই অভিযানের পাশাপাশি জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের ও লকডাউন বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করেছেন।
অভিযান পরিচালনা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি করোনা পজিটিভ রোগীদের বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দিয়েছেন।
করোনার টিকা নিতে রেজিষ্ট্রেশন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানান।
মহেশখালীকে করোনা দুর্যোগ থেকে নিরাপদ রাখার জন্য আপনার মূল্যবান পরামর্শ উপজেলা প্রশাসনকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে। হোয়াটসঅ্যাপ নাম্বার সহ (01733373209) মাঠ পর্যায়ে নিয়িমিত সেবা মূলক কাজ করেছেন উপজেলা প্রশাসন।
আপনার মতামত কমেন্টস করুন