শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

যথাসময়ে আসছে কি আফগানিস্তানের যুব দল?

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Monday, August 16, 2021
  • 721 বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক :: আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে পাঁচটি একদিনের ও একটি চার দিনের ম্যাচ খেলার কথা রয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। এজন্য ৩১ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে তাদের। কিন্তু আফগানিস্তানের ক্ষমতা দখলের সহিংস পরিস্থিতিতে কি সিরিজটি হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খুব একটা আশা দেখাতে পারল না।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজ চলছে, আমাদের লজিস্টিকস ব্যবস্থাপনা চলছে। তারা যদি আসতে না পারে তাদের বিষয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ ধরনের তথ্য আমাদের কাছে নেই।’

তালেবানের দখলে কাবুল। দেশটির বেশ কয়েকটি ক্রিকেট স্টেডিয়াম এখন তাদের দখলে। কান্দাহার, কুন্দুজ ও খোস্তের তিনটি ক্রিকেট স্টেডিয়ামে জড়ো হয়েছে তালেবান। মাজার-ই-শরিফ ও কাবুলের দুটি স্টেডিয়ামও দখল নিতে যাচ্ছে তারা। বর্তমান পরিস্থিতিতে অনুশীলন তো দূরের কথা, ক্রিকেটাররা নিজেদের ও পরিবারের জীবন রক্ষায় ব্যস্ত থাকার কথা। ফলে সিরিজটি যে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে তা নিশ্চিত।

তবে বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার আশার আলো দেখিয়ে বললেন, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস বিভাগ থেকে জানিয়েছে, তালেবান ওদের দৈনন্দিন কার্যক্রম ও ক্রীড়া কার্যক্রমে বাধা দেবে না। ফলে সিরিজটি হবে তা মোটামুটি নিশ্চিত। ওদের তরফ থেকে না করেনি। ওরা খেলা নিয়ে আন্তরিক।’

প্রয়োজনে সিরিজ পেছাতে আগ্রহী বিসিবি, ‘যেহেতু আফগানিস্তানে অস্থিরতা চলছে, আমরা চাইলেই সময় দিতে পারি। প্রস্তাবিত সূচি অনুযায়ী সিরিজ ২১ সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা। আমরা চাইলেই এক সপ্তাহ পিছিয়ে নিতে পারি।’

হোম সিরিজের জন্য বাংলাদেশের যুবাদের মিরপুরে বিসিবি অ্যাকাডেমিতে কোভিড প্রটোকলে রাখা হয়েছে। প্রথম কোভিড টেস্টে সবাই নেগেটিভ হয়েছেন। বাকি দুটি টেস্টে নেগেটিভ হলে সিলেটে ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ