ময়মনসিংহ প্রতিনিধি:
সোমবার (২১শে ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ময়মনসিংহে আজ থেকে শুরু হয়েছে ১০০ বলের ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল)। ময়মনসিংহ নগরীর স্থানীয় সার্কিট হাউস ময়দানে বেলুন উড়িয়ে ও ট্রফি উন্মোচন করে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল) উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি মোঃ মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলমসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
আমন্ত্রিত অথিতির মধ্যে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাষ্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং টুর্নামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা শ্রী দিলিপ পান্ডে, কমিটির চেয়ারম্যান ফারুক খান পাঠান, উপদেষ্টা ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, আনোয়ার হোসেন চৌধুরী ও মিডিয়া কমিটির চেয়ারম্যান এড: ফারমার্স আল নূর রাজিবসহ আরো অনেকে।
উদ্বোধনী ম্যাচে সকাল ১০ টার দিকে খেলায় মুখোমুখি হয় ময়মনসিংহ টাইগার্স ও ময়মনসিংহ থান্ডার্স। খেলায় টসে জিতে ময়মনসিংহ থান্ডার্সকে ১০৬ রানের টার্গেট দিলে লক্ষ্য বস্তুতে পৌছাতে না পেরে ময়মনসিংহ টাইগার্স হেরে যায়।
আপনার মতামত কমেন্টস করুন