ময়মনসিংহ প্রতিনিধি:
“স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি,করোনার বিস্তার রোধ করি”, “No Mask No Entry, No Mask No service” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৯ নভেম্বর (রোববার) বেলা ১১টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে মাস্ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আলোচিত মাস্ক সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করেন মানবতার আশীর্বাদ পুষ্ট মানবতার ফেরিওয়ালা সময়ের সাহসী যোদ্ধা ময়মনসিংহ সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
উদ্বোদনী বক্তব্যে মেয়র বলেন, সারা বিশ্বে চলছে করোনার ২য় ঢেউ। আর তাই দেশে আবারও হানা দিয়েছে করাল গ্রাসী করোনার সেই ভয়াল থাবা। যা পূর্বে আপনাদের সহযোগিতায় অত্যন্ত সহসিকতার সাথে আমরা মোকাবেলা করেছি। আর তাই আমি আবারো আমার নগরবাসীর সহযোগিতা কামনা করছি। করোনা থেকে বাঁচতে হলে মাস্ক ব্যবহারের বিকল্প কিছু নাই। মনে রাখবেন মাস্ক ব্যবহারে শুধু আপনাকেই করোনা থেকে মুক্ত রাখেনা বরং মাস্ক ব্যবহারে আপনার পরিবারকেও করোনা থেকে মুক্ত রাখে। খুব একটা প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাবেন না। শিশুদেরকে এ সময় ঘরের বাইরে বের হতে দিবেন না।
মেয়র আরো বলেন, WHO-এর তথ্যমতে করোনা থেকে বাঁচতে হলে মাস্কের ব্যবহার অত্যন্ত জরুরী। বাইরে থেকে ঘরে গেলে জীবানুমুক্ত সাবান দিয়ে ঘড়ি ধরে ২ মিনিট হাত ধৌত করতে হবে। সাবানের বিকল্প হ্যান্ড স্যানিটইজার দিয়ে হাত পরিস্কার করতে হবে। তবেই করোনা থেকে মুক্তি মিলবে।
মেয়র বলেন, আপনারা জেনে থাকবেন যে, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যেই করোনার ভ্যাক্সিন অগ্রাধিকার ভিত্তিতে আনার প্রস্তুতি সম্পন্ন করেছেন। আর যে পর্যন্ত দেশে ভ্যক্সিন না আসছে সে পর্যন্ত মাস্কই আপনাকে ভ্যাক্সিনের কাজ করবে। আর তাই আমি আমার নগরবাসীকে বলবো আপনারা মাস্ক ব্যবহার করুন। মনে রাখবেন, আপনি সুস্থ্য থাকলেই সুস্থ্য থাকবে আপনার পরিবার। আপনি সুস্থ্য থাকলেই সুস্থ্য থাকবে ময়মনসিংহ নগর। সুস্থ্যভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেক নাগরিকদের মাস্ক পড়তে হবে। তিনি মানসম্পন্ন সার্জিক্যাল মাস্ক ন্যায্যমূল্যে বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। এ সময় তিনি পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরন করেন।
মাস্ক সচেতনতামূলক ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচকে দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগন।
আপনার মতামত কমেন্টস করুন