শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ভূরুঙ্গামারীতে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও মাস্ক বিতরণ

আবদুর রাজ্জাক মন্ডল
  • আপডেট সময় : Sunday, March 21, 2021
  • 741 বার দেখা হয়েছে

 

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:

‘পুলিশ বাড়িয়েছে সেবার হাত,
করোনা ভাইরাস নিপাত যাক;
করোনা থেকে বাঁচতে চান,
মাস্ক পরে বাইরে যান।’

এই প্রতিপাদ্যের আলোকে আজ ২১ মার্চ, রোববার সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা র‍্যালি বের করা হয়।

প্রচারণা র‍্যালিটি থানা হতে বের হয়ে ভূরুঙ্গামারী সদর মেইন রোড প্রদক্ষিণ করে থানার সামনে এসে ওসি মুহা. আতিয়ার রহমান ও ওসি (তদন্ত) জাহেদুল ইসলাম মাস্ক বিহীন ব্যক্তিদের মাস্ক পরিয়ে দেন, লিফলেট বিতরণ করেন এবং করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মাস্ক পরিধান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আন্তরিভাবে অনুরোধ জানান।

পরে আলোচনা সভায় ওসি মুহা. আতিয়ার রহমান বলেন, বাংলাদেশে করোনা সংক্রমণের এক বছর পার হয়েছে। আমরা আকস্মিকভাবে বর্তমানে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করছি। মাননীয় প্রধানমন্ত্রীর সফল উদ্যোগ ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং দেশের জনগণের সার্বিক সহযোগিতায় আমরা করোনা মোকাবেলায় সক্ষম হয়েছি। করোনা মোকাবেলায় যে ৮টি দেশ সাফল্য দেখিয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম।

তিনি সতর্ক করে বলেন, প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। আমাদেরকে করোনা সংক্রমণ মোকাবেলা করতে হবে। আবার দেশের অর্থনীতিও সচল রাখতে হবে। আমরা চাই না, অনাকাঙ্ক্ষিতভাবে কেউ অসুস্থ্য হোক অথবা কারো মৃত্যু হোক। এজন্য করোনা মোকাবেলায় প্রত্যেককে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরতে ভুলে না যাওয়ার জন্য সকলের প্রতি আন্তরিক অনুরোধ জানান তিনি।
তিনি আরো বলেন, গণপরিবহনে যাত্রীদের করোনার সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। যাত্রীদের গণপরিবহনে ভ্রমণের সময় শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

ওসি মুহা. আতিয়ার রহমান জানান, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের নির্দেশক্রমে সারা দেশের ন্যায় ভূরুঙ্গামারীতে মাস্ক বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে ভূরুঙ্গামারীতে দুই হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ