শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

ভুয়া সাংবাদিক ও মানবাধিকারকর্মীসহ আটক ১০

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Friday, October 18, 2019
  • 1066 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের কির্তনখোলা নদীতে মা ইলিশ রক্ষার নামে প্রতারনা করতে গিয়ে ভূয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মীসহ ১০ জনকে আটক করেছে কোষ্টগার্ড। এসময় একটি ট্রলার ও ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। আটককৃতদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ অক্টোব বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোর্শেদ আলী ইমন, ঝন্টু, হাসিব খলিফা, ইমরান, রানা, আব্দুর রহমান, জহিরুল চৌধুরী, আরিফ হোসেন, হাফিজুর রহমান, রুহুল আমিন।
আটককৃতদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
জানা গেছে, প্রতিবছরই এরা ক্রাইম রিপোর্টাসের নাম ব্যবহার করে এবং ক্রাইম রিপোর্টাসের টি শার্ট গায়ে দিয়ে মা ইলিশ নিধন করে আসছে। প্রশাসনের লোক দেখলেই সাংবাদিক পরিচয় দিয়ে পার পেয়ে যায়। কখনো প্রশাসন জানতে চাইলে সাংবাদিক একটু দেখতে নামছি বলে চালিয়ে দেয়। জাল তোলা অবস্থায় তাদের আটক করে কোষ্টগার্ড বরিশাল বগুড়া জাহাজের সদস্যরা। অভিযান পরিচালনা করেন বগুড়া জাহাজের এলএমএ আবিদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
এর মধ্যে বরিশালের আলো পত্রিকার একজন সাংবাদিক রয়েছে বলে আইডি কার্ডে দেখা গেছে। বাকিরা কেউ বিশ্ববার্তা পত্রিকার সাংবাদিক আর সবাই ক্রাইম রিপোর্টাসের সদস্য।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ