শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Monday, August 16, 2021
  • 593 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় সকালে পবিত্র কুরআন খতমের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বাধীন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সময় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, দপ্তর প্রধান, অফিসার্স এসোসিয়েশনসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।

উপাচার্যের পুষ্পস্তবক অর্পণের পরপরই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদ, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, শেরে বাংলা হল, ববিতে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন উত্তরাধিকার এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পুষ্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে ১০টায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন উপাচার্যসহ অন্যান্যরা।

এরপর বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে কোভিড আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য।

এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বিকাল ৪ টায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। ওয়েবিনারে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকার কথা রয়েছে। জুম প্লাটফর্মে ওয়েবিনারটি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ (https://www.facebook.com/buniv) থেকে সরাসরি সম্প্রচারিত করার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ