
নিজস্ব প্রতিনিধি::
নগরীতে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার এর প্রাণের প্রতিক ধানের শীষের পক্ষে ১৩ নং ওয়ার্ড বিএনপির লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার সময় নগরীর সিএন্ডবি রোড, খান সড়ক, সিকদার পাড়া ও আমতলা মোড় প্রদক্ষিণ করেন। এ সময় বরিশাল মহানগরের ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসিব আহমেদ অপু ও মীর তানভীর আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা সিনিয়র আইনজীবী এজিপি আঃ বারেক, মাজেদ সিকদার সুজন, রাসেদ খান তুহিন, যুবদল নেতা জহির শরিফ, সৈকত ও বাস্তহারা দলে মোঃ চান প্রমুখ ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন। শেষে ধানের শীষের পক্ষে শ্লোগানে মুখরিত করে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত কমেন্টস করুন