
নিজস্ব প্রতিনিধি ::
নগরীতে জাসাসের নির্বাচনী প্রচারনায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়। বুধবার বিকেলে নগরীর আলেকান্দা, সিএন্ডবি সড়ক ও আমতলা মোড়ে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি, হুইপ, মেয়র ও বিএনপির চেয়ারম্যান এর উপদেষ্টা অ্যাড মজিবুর রহমান সরোয়ার এর পক্ষে লিফলেট বিতরণ করেন জাসাসের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি নায়ক হেলাল খান। এ সময় উপস্থিত ছিলেন জাসাস মহানগর এর সভাপতি মীর আদনান তুহিন, বিএনপি নেতা হাসিব আহমেদ অপু, আলম খান পান্নাসহ জাসাসের নেতৃবৃন্দ। জাসাসের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি নায়ক হেলাল খান আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে মজিবুর রহমান সরোয়ারকে বিজয়ী করার মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহবান জানান।
আপনার মতামত কমেন্টস করুন