শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

বরিশাল দেশের অবহেলিত বিভাগ:গণপূর্তমন্ত্রী

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Sunday, November 24, 2019
  • 1023 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্টঃ   বরিশালবাসীর জন্য পদ্মাসেতু আশীর্বাদ বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করিম। তিনি বলেন, বরিশালে পদ্মা সেতুর বদৌলতে রেললাইন হচ্ছে।

রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি আয়োজিত ‘বরিশাল ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বরিশালে বাই রোডে যেতে হলে মাওয়া ঘাটে বসে থাকতে হয়। ভিআইপি হলে আগেভাগে যেতে পারলেও সাধারণ মানুষের অনেক ভোগান্তি হতো। পদ্মাসেতু হলে বরিশালবাসী দ্রুত সময়ে গন্তব্য পৌঁছাতে পারবে।

পূর্তমন্ত্রী বলেন, বরিশাল দেশের অবহেলিত বিভাগ। এই অবহেলিত বিভাগ পদ্মা সেতুর বদৌলতে আর অবহেলিত থাকবে না, রেল যোগাযোগ স্থাপনের মাধ্যমে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। সড়ক পথের উন্নয়নের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।

এ সময় রেজাউল করিম বলেন, বরিশালে ইকোনমিক জোন হবে বলে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। বরিশালে আরো দুটি বিশ্ববিদ্যালয় হবে। একটি মেডিকেল কলেজও হবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ