শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

বরিশালে বিকাশ প্রতারক রুবেলকে আটক করেছে র‍্যাব

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Friday, October 25, 2019
  • 1185 বার দেখা হয়েছে

অনুসন্ধান ডেস্কঃ বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে বিকাশ প্রতারণা চক্রের মূল হোতাকে আটক করা হয়েছে। আজ শুক্রবার ভোররাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রতারক রুবেল মাতুব্বরকে (৩০) আটক করে র‌্যাব।

এ সময় তার কাছ থেকে সাতটি মোবাইল সেট, ৫২টি সিমকার্ড ও ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটক রুবেল মাতুব্বর ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া গ্রামের মো. দেলোয়ার মাতুব্বরের ছেলে।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কিছু ব্যক্তি বিকাশ প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে। ঘটনার সত্যতা পাওয়ায় শুক্রবার ভোররাতে ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে বিকাশের মাধ্যমে প্রতারণা চক্রের মূল হোতা মো. রুবেল মাতুব্বরকে আটক করা হয়।

র‌্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুবেল মাতুব্বর বিকাশ প্রতারণার মাধ্যমে জনসাধারণের কাছ হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলে স্বীকার করেছেন।

তিনি আরও জানান, বিকাশ প্রতারক চক্রের মূল হোতা রুবেল মাতুব্বর মোবাইল সিম বিক্রেতার সঙ্গে যোগসাজস করে ভুয়া নামে সিমকার্ড রেজিস্ট্রেশন করেন। ওই সিমকার্ড ব্যবহার করে অসাধু ডিএসআরদের (বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য বিকাশ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগকৃত এজেন্ট) মাধ্যমে ভুয়া বিকাশ অ্যাকাউন্ট খোলেন। প্রতারক চক্রের সদস্যরা ডিএসআরদের কাছ থেকে অর্থের বিনিময়ে বিকাশ এজেন্টদের লেনদেনের তথ্য সংগ্রহ করেন।

এরপর ওইসব ভুয়া রেজিস্ট্রেশন করা মোবাইল সিমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করেন এবং কৌশলে তাদের বিকাশ পিন কোড নিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেন। আটক রুবেল মাতুব্বরের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা করা হয়েছে বলেও জানান মেজর আব্দুল্লাহ আল মঈন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ