শিরোনাম :
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কোনাপাড়ায় উঠান বৈঠক : বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধকরণ মেথি শাক চাষে পুষ্টি ও বাড়তি আয় ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা, আহত ৫ : থানায় মামলা কৃষিপণ্য পরিবহনে চাই নিরাপদ সড়ক জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে প্রভাব  ভোলা জেনারেল হাসপাতাল : ২৫০ শয্যার হাসপাতালে জনবল ১০০ শয্যার বিসিসির ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপ : রানা পাল এগিয়ে ক্লু লেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন : পুরস্কৃত হলেন ঝালকাঠির ওসি (তদন্ত) মেহেদী হাসান, মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল করায় পুরস্কৃত হয়েছেন এএসআই বাপ্পি দে

বরিশালে করোনা ভাইরাস বিস্তার রোধে জনসচেতনতা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম :
  • আপডেট সময় : Wednesday, August 25, 2021
  • 643 বার দেখা হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশের সরকার শুরু থেকে করোনা ভাইরাসের প্রভাব মোকাবিলায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তারি ধারাবাহিকতায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে চালু রয়েছে বিভিন্ন কর্মসূচি।
আজ ২৫ আগস্ট বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে করোনা ভাইরাস বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং নো মাস্ক নো সার্ভিস মাস্ক পরুন সেবা নিন ইত্যাদি ক্যাম্পেইনসমূহের বহুল প্রচারণা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর পক্ষে বরিশাল স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল মারুফ।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ শাহজাহান হোসেন, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মোঃ আব্দুল কাদের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোঃ আব্দুল লতিফ মজুমদার,

সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল কাজী মিরাজ মাহমুদ, অধ্যক্ষ বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ বরিশাল প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম, সেইন্ট বাংলাদেশ এর প্রধান নির্বাহী কাজী জাহাঙ্গীর কবিরসহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শুরুতে সহকারী কমিশনার নিরুপম মজুমদার করোনা ভাইরাস বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং নো মাস্ক নো সার্ভিস মাস্ক পরুন সেবা নিন ইত্যাদি ক্যাম্পেইনসমূহের প্রচারণা সংক্রান্ত কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরে কি নোট পেপার উপস্থাপন করেন। পরে অতিথিরা বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ