শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নীলফামারীর ডিমলায় নসিমন উল্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

মোঃ মুশফিকুর ইসলাম,৮ জুলাই,২০২১
  • আপডেট সময় : Friday, July 9, 2021
  • 503 বার দেখা হয়েছে

 

নীলফামারী প্রতিনিধি :

ইঞ্জিন চালিত ভটভটি নসিমন গাড়িযোগে পাশ্ববর্তী উপজেলা জলঢাকায় জ্বালানি কাঠ বহন করতে গিয়ে পথিমধ্যে পাকা রাস্তার বিটের সাথে নসিমন গাড়ির পাতির ধাক্কা লেগে নসিমন গাড়ি উল্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে রুবেল ইসলাম (২৪) নামের এক যুবকের।

বুধবার (৭ জুলাই) সকাল আনুমানিক সারে ১০ টার দিকে ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে।

নিহত রুবেল একই উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা জিয়ারুল ইসলামের ছেলে। সে ১১ মাসের ফুটফুটে এক পুত্র সন্তানের জনক।

সরেজমিনে গিয়ে জানা যায়, গাড়িটিতে জ্বালানী কাঠ পুরো লোড করে শুটিবাড়ি থেকে জলঢাকা অভিমুখে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। সহকর্মীরা আরও জানায়, গাড়িতে ৩ জন ছিলো তার মধ্যে নসিমন গাড়িটি দুর্ঘটনার কবলে পরার সাথে সাথে চালকসহ অপর আরও একজন দ্রুতগতিতে পালিয়ে যায়। গাড়িটি রাস্তার বাম দিকে উল্টে পরে গেলে গাড়িতে থাকা রুবেল নামের হেলপারের মাথা নিচে পরে গিয়ে মাথা ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী একজন জাতীয় জরুরী সেবার হটলাইন ৯৯৯ এ ফোন দিয়ে ডিমলা থানায় অবগত করলে তাৎক্ষণিক ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ডিমলা থানার এসআই আবুল কালাম আজাদ ও সঙ্গীয় পুলিশ ফোর্সকে ঘটনাস্থলে পাঠিয়ে দেন। তারপর ঘটনাস্থলেই লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন আবুল কালাম আজাদ।

পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে কিন্তু মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকায় ওই ইউনিয়নের চেয়ারম্যান সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে লাশ দাফনের জন্য ল রুবেলের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ