শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নীলফামারীতে পজিটিভ ৫০ : লকডাউনের চতুর্থ দিনে প্রশাসনের কঠোর নজরদারী ও জরিমানা

মোঃ মুশফিকুর ইসলাম
  • আপডেট সময় : Sunday, July 4, 2021
  • 405 বার দেখা হয়েছে

 

নীলফামারী প্রতিনিধি :

গত বৃহস্পতিবার থেকে সারাদেশে লক ডাউনে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত বছরের চেয়ে এবার প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো। গোটা রংপুর বিভাগ সহ নীলফামারী সদরের, ৬ উপজেলা কঠোর ভাবে লক ডাউন চলছে।
নীলফামারী জেলা প্রশাসক নিয়মিত এই লক ডাউনে প্রচার অভিযান, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি লক্ষে, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে চলেছেন।


তারই ধারাবাহিকতায় আজ ৪ জুলাই রবিবার, নীলফামারী শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে সেনা এবং প্রশাসন অবস্থান করেন। এই ভয়াবহ করোনায়, অযথা শহরে প্রবেশ করে পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জায়িদ ইমরুল অর্থ জরিমানা সহ সচেতনতা সম্পর্কে মানুষ কে অবগত করেন।
নীলফামারী জেলায় ১২৬ জনের নমুনায় ৫০ জন পজিটিভ। এর মধ্যে সদরে ৪৫ জনের মধ্যে ২০ জন, ডোমার উপজেলায় ১৮ জনের মধ্যে ৫ জন, সৈয়দপুর উপজেলায় ৪৭ জনের মধ্যে ১৭ জন, ডিমলায় ৪ জনের মধ্যে ৪ জন, কিশোরগঞ্জ ৩ জনের মধ্যে ১ জন, জলঢাকায় ৯ জনের মধ্যে ৩ জন পজিটিভ।
অপর দিকে, নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়, করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন, এবং কিশোরগঞ্জ উপজেলায় আতিকুল নামে একজন করোনায় মৃত্যু বরণ করেছে।

 

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ