শিরোনাম :
ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’ এ্যাজলা-জলজ সবুজ সোনা : কৃষি, প্রাণিখাদ্য ও পুষ্টির সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক লালমোহনে অবৈধ বালু উত্তোলনব : ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চান্দিনায় সংখ্যালঘু নারীকে পিটিয়ে হত্যা চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড নির্মাণের ৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলা বাস টার্মিনাল পরিত্যক্ত ভবন-টিনশেডে পাঠদান : ঝুঁকিতে তজুমদ্দিনের ৭৬ শিক্ষার্থী ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নীলফামারীতে ঝড়ে প্রান গেল স্বামী-স্ত্রীর

মোঃ মুশফিকুর ইসলাম
  • আপডেট সময় : Friday, May 7, 2021
  • 508 বার দেখা হয়েছে

 

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে গাছ চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার কন্দপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার এন্তাজুল ইসলাম ওরফে ঘুটু মিয়া (৫০) ও তার স্ত্রী মমেনা বেগম (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দপুকুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াহাব।

স্থানীয়রা জানান, টিন শেডের ঘরে রাতে ঘুমাচ্ছিলেন তারা। এ সময় ঝড়ো হাওয়ায় ঘরের ওপর গাছ উপড়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান এ দম্পত্তি।

ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াহাব জানান, ঘুটু মিয়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের তিন সন্তান রয়েছে।

তিনি জানান, ভিজিএফ কর্মসূচির আওতায় ৪৫০টাকা পাওয়ার তালিকায় ছিল ঘুটু মিয়া। কয়েকদিন পর এই টাকা পেতেন তিনি।

নিহতের বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, আম ও মেহগনি গাছ বেষ্টিত ছিল ওই ঘরটি। রাতে ঝড়ে গাছ উপড়ে পড়লে ঘরটি বিধ্বস্ত হয়। এতে মারা যান ওই দম্পতি।

 

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ