ডেস্ক রিপোর্টঃ শনিবার(২১ ডিসেম্বর) নরসিংদীতে প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা প্রীতি রঞ্জন সাহাকে কুপিয়ে গুরতর আহত করেছে দুর্বত্তরা। শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকা থেকে নিজবাড়ী রায়পুরা উপজেলার রহিমাবাদে ফেরার পথে এ ঘটনা ঘটে। তিনি একজন মুক্তিযোদ্ধা ও নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দপ্তর সম্পাদক এবং প্রবীন সাংবাদিক। তার ছোট ছেলে প্রীতম সাহা জানান, বাবা জরুরি কাজে ঢাকা গিয়েছিলেন ফিরতে অনেক রাত হয়ে যায়। তিনি নরসিংদী শহরের আরশিনগর থেকে সিএনজি করে বাড়িতে ফিরছিলেন। সিএনজিটি রায়পুরার হাসনাবাদ ইউনিয়নের রহিমাবাদ পৌঁছালে সেখান থেকে অজ্ঞাতনামা দুইজন যুবক উঠে। তারা সিএনজিতে উঠেই আমার বাবা সাংবাদিক প্রীতি রঞ্জন সাহাকে রড দিয়ে পিটাতে থাকে তখন তিনি ছিনতাইকারী ভেবে তারকাছে টাকা-পয়সা মোবাইল তাদেরকে নিয়ে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে চাপাতি দিয়ে মাথার পিছন দিকে কোপ দিয়ে রাস্তার পাশের গর্তের মধ্যে ফেলে দিয়ে তারা সিএনজি দিয়ে চলে যায়। এসময় তার চিৎকার শুনে এক পথচারী তাকে চিনতে পেরে তার পরিবার এর কাছে ফোন দিয়ে জানান। তাঁর স্বজনরা তাঁকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মহসিনউল কাদির বলেন আমি সকালে ঘটনা জানতে পেরেছি এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ঘটনায় জড়িতদের খোঁজে বের করে আইনের আওতার আনার চেষ্টা চলছেে।
এদিকে সাংবাদিক প্রীতি রঞ্জন সাহাকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরতর আহত করর ঘটনায় তীব্র নিন্দা ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে নরসিংদী প্রেস ক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
(সূত্র:নরসিংদী প্রতিদিন)
আপনার মতামত কমেন্টস করুন