মহেশখালী(কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের মহেশখালীতে লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন মহেশখালীর প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৮ মামলায় ৮ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুর রহমান।
গাড়িচালকেরা লকডাউন অমান্য করে গাড়ি চালানোর অভিযোগে ১৪ টি মামলায় ২৬০ টাকা জরিমানা করেছে। অপরদিকে মহেশখালী সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ২৪ মামলায় ৫ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন। সহযোগিতায় ছিলেন বিজিবি,পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। প্রতিটি বাজারে বাজারে লকডাউন চলাকালীন সময়ে গাড়ি চলাচল না করার জন্য সবাইকে অনুরোধ জানান এবং লকডাউন চলাকালীন সময়ে ঘুরাঘুরি না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। লকডাউন চলাকালীন সময়ে বিধিনিষেধ মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হয়। মহেশখালীর প্রবেশদ্বার মহেশখালী জেটি ঘাটে অপ্রয়োজনীয় কোন মানুষ যাতে পারাপার হতে না পারে তার জন্য প্রচুর কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
আপনার মতামত কমেন্টস করুন