উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি::
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৫ টি ইউনিয়নে ইউপি নির্বাচনের প্রার্থীর প্রতিক বরাদ্দ দেয়া হয়।
আজ শুক্রবার (১৪ জানুয়ারি) উপজেলা পরিষদে ইউপি নির্বাচনের প্রতিক বরাদ্দ দেয়া হয়। উপজেলার ৫ টি ইউনিয়নের সকল প্রার্থীসহ প্রার্থীদেরর নেতাকর্মীরা উৎসব মূখর পরিবেশে প্রতিক নিতে আসেন উপজেলা চত্বরে। তাদের পছন্দের প্রতিক পেয়ে আনন্দ উল্লাসে মিছিল দিতে দিতে উপজেলা চত্বর ছেড়ে প্রার্থীর এলাকায় চলে যান
উপজেলার ৫ ইউনিয়নের মোট ৩২ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন, রানিগঞ্জ ইউনিয়নে মঞ্জুরুল ইসলাম বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী-নৌকা প্রতিক, মোছাঃ জাহানারা বেগম স্বতন্ত্র প্রার্থী-ঘোরা মার্কা, মোঃ আতিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী-অটোরিক্সা, মোঃ আব্দুল করিম মিয়া স্বতন্ত্র প্রার্থী-মোটরসাইকেল, মোঃ এরশাদুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী-হাতপাখা, মোঃ সাঈদি হাসান মিঠু স্বতন্ত্র প্রার্থী-টেলিফোন, মোঃ সাজেদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী-আনারস, শিমুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী-চশমা মার্কা।
চিলমারী ইউনিয়নে মোঃ আমিনুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী-চশমা, মোঃ গয়ছল হক বাংলাদেশ আওয়ামীলীগ প্রার্থী-নৌকা, মোঃ রিয়াজুল হক স্বতন্ত্র প্রার্থী-আনারস মার্কা।
অষ্টমির চর ইউনিয়নে মোঃ আবু তালেব বাংলাদেশ আওয়ামীলীগ প্রার্থী-নৌকা, মোঃ নজরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী-ঘোড়া, মোঃ নজরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী-চশমা, মোঃ সোহরাব হোসেন স্বতন্ত্র প্রার্থী-আনারস মার্কা।
রমনা ইউনিয়নে গাজি মোঃ শিবলি আকন্দ স্বতন্ত্র প্রার্থী-চশমা, মোঃ আজগর আলী সরকার বাংলাদেশ আওয়ামীলীগ প্রার্থী-নৌকা, মোঃ ওবাইদুুু হক স্বতন্ত্র প্রার্থী-টেলিফোন, মোঃ গোলাম আশেক স্বতন্ত্র প্রার্থী-মোটরসাইকেল, মোঃ জোবায়দুল ইসলাম সুইট স্বতন্ত্র প্রার্থী-অটোরিক্সা, মোঃ নুর আলম স্বতন্ত্র প্রার্থী-টেবিলফ্যান, মোঃ নুর-ই-এলাহী স্বতন্ত্র প্রার্থী-ঘোড়া, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ ইসলামী আন্দলন বাংলাদেশ প্রার্থী-হাতপাখা ও মোঃ হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী-আনারস মার্কা।
থানাহাট ইউনিয়নে মহি উদ্দিন আহমেদ স্বতন্ত্র প্রার্থী-টেলিফোন, মোঃ আব্দুর রাজ্জাক বাংলাদেশ আওয়ামীলীগ প্রার্থী-নৌকা, মোঃ আমিনুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী-ঘোড়া, মোঃ জাহেদুল ইসলাম কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী-গামছা, মোঃ জোবাইদুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী-হাতপাখা, মোঃ রেজাউল করিম স্বতন্ত্র প্রার্থী-চশমা, মোঃ হালিমুজ্জামান বাবলু স্বতন্ত্র প্রার্থী-আনারস ও মোঃ হুমায়ুন কবীর স্বতন্ত্র প্রার্থী-মোটরসাইকেল।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন আজ শুক্রবার সকাল ১০ টা থেকে ৫ টি ইউনিয়নের প্রার্থীরা তাদের প্রাপ্ত প্রতিক হাতে তুলে দেয়া হয়। কোন রকমের সমস্যা হয়নি। আমরা সুষ্ঠ ভাবে প্রতিক বিতরন করায় আমরা আনন্দিত।
আপনার মতামত কমেন্টস করুন